স্বাস্থ্য

চট্টগ্রামে টিকার জন্য আগতদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে ভয়-শঙ্কা কাটিয়ে দিনদিন বাড়ছে করোনা টিকা নিতে আগ্রহীদের সংখ্যা। নির্ধারিত কেন্দ্রে এসে লাইন ধরে স্বাচ্ছন্দ্যেই নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ টিকা নিচ্ছেন। এমনকি টিকা নিতে আসা মানুষকে সামাল দিতে বেগ পেতে হচ্ছে খোদ পুলিশ সদস্যদেরও।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে পঞ্চম দিনে টিকা নেন ১৬ হাজার ৮০৫ জন। এর আগের দিন বুধবার (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেনে ১০ হাজার ৩৬২ জন।

টিকা কার্যক্রমের শুরুর দিন টিকা নিয়েছিলেন ১ হাজার ৯০ জন। দ্বিতীয় দিনে ২ হাজার ৬৭৮ জন। তৃতীয় দিনে ৬ হাজার ৫৯ জন ও চতুর্থ দিনে ১০ হাজার ৩৬২ জন টিকা নেন। তবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তা কমে হয় ৮ হাজার ৯৫২ জন। এছাড়া নগরে টিকা নিতে আবেদন করেন ৪৮ হাজার ৫৩০ জন।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার টিকা নিতে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ পুরো চট্টগ্রাম জেলায় আবেদন করেছেন ৭৬ হাজার ৬৮ জন। যার মধ্যে নগরের ৪৮ হাজার ৫৩০ জন ও বিভিন্ন উপজেলার ২৭ হাজার ৫৩৮ জন। নগরে ও ১৪টি উপজেলায় করোনা টিকা নিয়েছেন ১৬ হাজার ৮০৫ জন। এরমধ্যে নগরে ১০ হাজার ৩৬২ জন ও চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলায় ৭ হাজার ৮৫৩ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা