স্বাস্থ্য

ঢাকা মেডিকেলে বিনামূল্যে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে আজ থেকে শুরু হয়েছে কোভিড-১৯ এর কার্যক্রম। করা হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা। তিন ঘণ্টার মধ্যেই মিলবে ফল। স্বশরীরে হাসপাতালে এসে টেস্ট করাতে হবে।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন জানান, কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

পরিচালক বলেন, আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে রোগীদের করোনা পরীক্ষা করা হবে। বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীরাই এ সেবা পাবেন। তিনি বলেন, করোনা টেস্ট খুবই ব্যয়বহুল। তবে এ পরীক্ষা যেন সহজেই এবং সুলভমূল্যে করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা মেডিকেলে সাধারণ মানুষ বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

কুলাউড়া সীমান্তে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার 

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর বিশেষ অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা...

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের বর্ধিত তুলা গুদামের ভেতরে হঠাৎ করেই গড়ে উঠেছে &lsqu...

সাভারে পার্কিং করা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী...

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান শুরু

পঞ্চগড় সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতির...

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা 

মাদারীপুরে স্ত্রীকে তালাক দেয়ার পরের দিন শহরের ভাড়া বাসায় সাইফুল ভুইয়া (২২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা