স্বাস্থ্য

যে ১০ রোগে বেশি মানুষ মারা যায়!

সান নিউজ ডেস্ক : ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে ১০টি রোগ। এই রোগগুলো বিশ্বব্যাপী ভয়ঙ্কর রূপ নিয়েছে, যা দিনদিন বেড়েই চলেছে। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত করা এই গবেষণায় করোনাভাইরাস স্থান পায়নি। কারণ সেসময় পর্যন্ত করোনা মহামারী রূপ নেয়নি।

গত ২০ বছরের গবেষণা করে শীর্ষ ১০ রোগের তালিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে দেখা গেছে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় হৃদরোগে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রোক। ২০০০ থেকে ২০১৯, গত দু’দশকে সারা পৃথিবীতে ছবিটা একই রকম রয়ে গিয়েছে।

মৃত্যুর প্রধান কয়েকটি কারণে বেশ কিছু পরিবর্তন হয়েছে গত ২০ বছরে। যেমন যক্ষ্মার মতো সংক্রামক রোগে মৃত্যুর হার অনেকটাই কমেছে। আফ্রিকা মহাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রবল পেটের অসুখ বা ডায়রিয়া। সেই মৃত্যুর হার উল্লেখজনকভাবে কমে গিয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে পানীয় জলের সরবরাহ ও শৌচ ব্যবস্থায় উন্নতিই এর প্রধান কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ২০ বছরে মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছে কিডনির অসুখ ও ডায়াবেটিসে। ডায়াবেটিসকে ‘লাইফস্টাইলজনিত’ রোগ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জীবনযাপনের ধরন ও অত্যাধিক ‘জাঙ্ক ফুড’ খাওয়ার ফলেই ডায়াবেটিসের প্রকোপ এত বেড়ে গিয়েছে বলে গবেষণায় জানানো হয়েছে।

২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত করা এই সমীক্ষায় করোনার কোনও প্রসঙ্গ না থাকলেও রিপোর্টে বলা হয়েছে— সারা পৃথিবীর পরিসংখ্যান নিলে গত কয়েক মাসে মৃত্যুর অন্যতম প্রধান কারণ করোনা-সংক্রমণ। অনেক বড় মাপের অসুখকে পিছনে ফেলে করোনা চলতি বছরে মৃত্যুর কারণের তালিকায় ৬ নম্বরে! সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউই...

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা