স্বাস্থ্য

ঢামেকে ডায়ালাইসিস মেশিন দিলেন ডা. মিলনের মা

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুটি ডায়ালাইসিস মেশিন দিয়েছেন। দরিদ্র ও দুস্থদের সাহায্যার্থে এ মেশিন দেয়া হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

২৭ নভেম্বর ছিল শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তার শাহাদাত বরণের মধ্য দিয়ে আন্দোলনে নতুন গতি পায়। এর পর থেকে প্রতিবছর দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

মিলনের মৃত্যুর পর তার মা ছেলের নামে শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানবকল্যাণ পরিষদ গঠন করেন। এই পরিষদ থেকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে দুটি ডায়ালাইসিস মেশিন দান করেছেন। দু'এক দিনের মধ্যেই হাসপাতালে এই মেশিনগুলো চালু হওয়ার কথা রয়েছে।

রোববার ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের বিষয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা