স্বাস্থ্য

‘স্বাস্থ্যখাতে বেশি বিনিয়োগ করলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যখাতে বেশি বিনিয়োগ করার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুস।

সোমবার (০২ নভেম্বর) ডব্লিউএইচওর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসা ও বিজ্ঞানের চেয়ে অনেক বেশি কিছু হলো জনস্বাস্থ্য।এটি ব্যক্তির চেয়েও আরও বড়।

আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থায় বেশী পরিমাণ বিনিয়োগ করি তবে অনেক কিছু আশা করতে পারি। আমরা এ করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং সমসাময়িক অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে এগিয়ে যেতে পারি। স্বাস্থ্য ব্যবস্থা ও বৈশ্বিক প্রস্তুতি শুধু ভবিষ্যতের বিনিয়োগই নয়, আজকের দিনে কোভিড-১৯ তৈরি স্বাস্থ্য সংকটে আমাদের সাড়া না দেয়ার ভিত্তি।

সেলফ কোয়ারেন্টিনে থেকে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে ডব্লিউএইচও প্রধান বলেন, সপ্তাহের ছুটির দিনগুলোয় ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে কোভিড-১৯ আক্রান্তের ঘটনা বেড়েছে। এ সমস্যা মোকাবেলায় খুব বেশি দেরি হয়ে যায়নি, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার জন্য আরেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। জনগণকে সঙ্গে নিয়ে একই উদ্দেশ্যে কাজ করতে হবে। খবর ইউএনবির।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা