স্বাস্থ্য

অ্যান্টিজেন কিটের  মান  নিয়ে ফের মতবিরোধ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস পরীক্ষায় দেশে যে অনুমোদিত অ্যান্টিজেন কিট ব্যবহার করা হচ্ছে, আবারও তার ভেলিডেশন করা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। একই সঙ্গে আইইডিসিআর ‘র প্রতি প্রশ্ন উঠছে এই কার্যক্রম চালানোর এখতিয়ার নিয়ে। বাস্তবে, অ্যান্টিজেন কিটের ব্যবহার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত।

বর্তমানে এসব কিটের ভেলিডেশন করছেন আইইডিসিআর। এরই মধ্যে কিট কিনতে কেন্দ্রীয় ঔষধাগারকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিজেন টেস্ট মূলত, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও শ্বাসযন্ত্রের অন্যান্য ভাইরাস শনাক্তে ব্যবহার করা হয়। করোনা ভাইরাস শনাক্তে এরই মধ্যে এই টেস্টের অনুমতি দিয়েছে সরকার। তবে এখনও অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম শুরু করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত দুটি কোম্পানির কিটের কার্যকরিতা দেখতে, তৃণমূল পর্যায়ে কাজ করছে আইইডিসিআর। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরও; এই কিট আবার যাচাই-বাছাই করা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, অনুমোদিত অ্যান্টিজেন কিট যাচাই-বাছাই করার এখতিয়ারই আইইডিসিআরের নেই । এক্ষেত্রে প্রতিষ্ঠানটির দাবি, এখানে এখতিয়ারের প্রশ্ন অবান্তর। এরই মধ্যে অ্যান্টিজেন কিট ব্যবহারের জন্য ক্রয় আদেশ দিয়ে কেন্দ্রীয় ঔষধাগারকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য যে, অবশ্য অনুমোদিত অ্যান্টিজেন কিট মিলবে শুধু সরকারি হাসপাতালে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা