ছবি: সংগৃহীত
পরিবেশ

ইটভাটার গ্রাম পাঁচখোলা, নষ্ট হচ্ছে কৃষি জমি

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের সদর উপজেলায় এক নামে ইটভাটার গ্রাম নামে পরিচিত পাঁচখোলা ইউনিয়নের উত্তর পাঁচখোলা গ্রাম। এ গ্রামে এক সময় দুচোখ যতদূর যেত, ছিল সবুজের সমারোহ ছিল। ফসলি জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলতো। ইটভাটার আগ্রাসনে সেসব ফসলি জমি হারিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: কবিরহাটে সড়ক পাকাকরণের দাবি

সরেজমিন দেখা গেছে, মাদারীপুর সদর উপজেলার উত্তর পাঁচখোলা গ্রামের ফসলি জমিতে গড়ে গড়ে তোলা হয়েছে একাধিক ইটভাটা। বিভিন্ন স্থানে গভীর গর্ত করে উর্বর মাটি তুলে ফেলা হয়েছে। আবার কোথাও সারি সারি ইট সাজিয়ে রাখা হয়েছে।

পাশেই চিমনি দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া। এতে করে বিপন্ন হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসলি জমি। এমন চিত্র সারা মাদারীপুরেই।

অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নেই গড়ে তোলা হয়েছে ২৩ টি ইটভাটা। এদের অধিকাংশ ইটভাটার ইট পোড়ানোর অনুমতি আছে।

আরও পড়ুন: বই থেকে শরীফার গল্প বাদ দিতে নোটিশ

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের যোগসাজসেই চলছে এই অবৈধ কর্মকাণ্ড। এতে করে স্বাস্থ্যগত মারাত্মক ঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এ কারণে ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা।

পাঁচখোলা গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান মোল্লা বলেন, আমাদের এলাকায় আগে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হতো। কিন্তু গ্রামের অধিকাংশ ফসলি জমি এখন ইটভাটার দখলে। জমি এমনভাবে গর্ত করা হয়, যাতে করে পাশের জমি ভেঙ্গে পড়ে। এভাবেই জমিগুলো দখল করছে। এছাড়া ইটভাটার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষ। আমরা এর প্রতিকার চাই।

আরও পড়ুন: গাইবান্ধায় শিক্ষার হাট

নাম প্রকাশে অনিচ্ছুক মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, কৃষি ও কৃষি জমি নষ্টের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইটভাটা। এছাড়া ভাটার দূষণ ও বিরূপ প্রভাবে আশপাশের জমির ফসলহানি হচ্ছে। কর্তৃপক্ষের উচিত নয় ফসলি জমি নষ্ট হয় এমন স্থানে ইটভাটার লাইসেন্স দেয়া। অথচ ফসলি জমিতেই গড়ে উঠেছে ইটভাটা।

মাদারীপুর পরিবেশ আন্দোলনের আহ্বায়ক এডভোকেট মাসুদ পারেভেজ বলেন, বিপন্ন হচ্ছে পরিবেশ। এ বিপন্ন পরিবেশকে বাঁচাতে হলে ইটভাটার দূষণ থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

মাদারীপুর জজ কোর্টের এপিপি এডভোকেট আবুল হাসান সোহেল বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে বলা আছে, আবাসিক এলাকা ও কৃষি জমিতে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। শুধু তাই নয়, ওই আইনে বলা হয়েছে নির্ধারিত সীমারেখার (ফসলি জমি) এক কিলোমিটারের মধ্যেও কোনো ইটভাটা করা যাবে না।

মাদারীপুর ইটভাটা শিল্প মালিক সমিতির দায়িত্বশীল নেতারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এমনকি অভিযুক্ত ইটভাটা মালিকরাও কথা বলতে চান না।

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, কোনো কৃষি জমি নষ্ট করে ইটভাটা করা যাবে না। আইনগতভাবে এটা নিষিদ্ধ। অবৈধ ইটভাটা থাকলে সেগুলো বন্ধ করে দেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা