ফিচার
তিন মাসে তিন কোটি টাকার বেশি আয়

চিলাহাটি স্থলবন্দরে বেড়েছে আমদানি-রফতানি

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দর চালু হওয়া বেড়েছে আমদানি-রফতানি। এতে প্রতিদিন সরকার রাজস্ব আয় করছে ৬ থেকে ১৮ লাখ টাকা।

জানা গেছে, গত তিন মাসে সরকার এই স্থলবন্দর থেকে রাজস্ব আয় করেছে প্রায় তিন কোটি টাকা। দীর্ঘদিন বন্ধের পর ২০২১ সালে আবারও খুলে দেওয়া হয় নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দর।

গত ১ আগস্ট এই স্থলবন্দরের রেলপথ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেল ও ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যকার আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়। চিলাহাটি ও হলদিবাড়ি স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নতুন করে চাঙা করছে। রাজস্ব আয় হচ্ছে বেশ।

চালুর প্রথম দিনে ভারতের উত্তরবঙ্গের আলিপুর ডিভিশনের ডামডিম রেলস্টেশন থেকে পাথরবোঝাই ৪০টি ওয়াগনের একটি মালবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। ভাড়া বাবদ বাংলাদেশ রেলওয়ে ১৫ লাখ টাকা আয় করে। দূরত্ব অনুযায়ী ভাড়া কম-বেশি আদায় করা হয়। নিয়মিতভাবে ভারত থেকে পণ্য এলে চিলাহাটি স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য পরিবহনে প্রতিদিন ৬ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে। প্রথম দিনেই বাংলাদেশ রেলওয়ে ও কাস্টম রাজস্ব আয় করে ২৬ লাখ ১ হাজার ২৭৫ টাকা।

চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক জানান, ভারত থেকে ভারতীয় রেল ইঞ্জিনের মাধ্যমে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে মালবাহী ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত আসে। প্রতি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে পাথর ছিল।

নীলফামারী সদর সার্কেলের (কাস্টমস) রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি বলেন, গত তিন মাসে তিন কোটি টাকার বেশি আয় করেছে রেলওয়ে। স্থলবন্দর চালুর মাসে ৭টি মালবাহী ট্রেন আসে। যাতে মোট ১২ হাজার ৫২ টন ভারতীয় পাথর এসেছে। এতে রেলওয়ের আয় হয়েছে ৬৫ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, দিনাজপুরের চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রথম দিনে পণ্যবাহী ট্রেনে এই পাথর আমদানি করে। দূরত্ব, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য এই পথ ব্যবহার করা হচ্ছে। এতে নীলফামারীর চিলাহাটি কাস্টম হাউস রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থ বরাদ্দ ও জমি অধিগ্রহণের প্রস্তাব মঞ্জুর করতে বলেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা