আন্তর্জাতিক

পাল্টাপাল্টি গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কোচবিহারের তৃণমূলের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। সোমবার (১১ অক্টোবর) ভোরে দিনহাটার এক ব্লকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তৃতীয়বারের মতো জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দলের মধ্য গোষ্ঠীর লড়াই এখন বড় আকার নিয়েছে। কার্যত কোনো বিরোধিতা মাঠপর্যায়ে না থাকার কারণেই তৃণমূলের এক দল অপর দলকে নিয়মিত আক্রমণ করছে। এর মধ্যে কোচবিহারে স্থানীয় তৃণমূল এমএলএ জগদীশ বসুনিয়া ও দিনহাটা ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মণের গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে।

কোচবিহার জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, মান্নান হক ও মোজাফফর হোসেন মারা গেছেন। আহত পাঁচজন হলেন দুলাল মিয়া, মিন্টু হক, দিলদার হোসেন, ওবায়দুল হক ও জাহাঙ্গীর আলম। তাঁরা সবাই এমএলএ পক্ষের বলে স্থানীয়রা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকাতেই তৃণমূলের মধ্যে এ ধরনের কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতৃত্ব স্বীকার করেছেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক।
কলকাতার রেড রোডে অপর একটি ঘটনায় একটি বাস্কেটবল ক্লাবের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অবশ্য কেউ মারা যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা