ফিচার

তিন পাখার ফ্যান

ফিচার ডেস্ক : ফ্যান বা বৈদ্যুতিক পাখা অতি প্রয়োজনীয় ও পরম বন্ধু। গরমকালে ফ্যানের বাতাস ছাড়া ঘরবাড়ি, অফিস, বিদ্যালয়ে অবস্থান করা খুব কষ্টকর হয়ে যায়। যদিও এখন অনেক জায়গায় এসি ব্যবহার করা হয় তবুও ফ্যানের ব্যবহার কোনো অংশেই কম নয়।

কিন্তু আমরা কি কখনও চিন্তা করেছি, আমাদের ফ্যানগুলো সবসময় তিনপাখা বিশিষ্ট কেনো হয়? কি কারনে ফ্যানগুলোতে সবসময় তিনটে পাখা অর্থাৎ তিনটি ব্লেড ব্যবহার করা হয় চলুন তা জেনে আসি।

ফ্যান যদি এক পাখা বিশিষ্ট করে বানানো হয় তবে ফ্যান ঠিকমত ঘুরবে না। কারণ এক পাখা বিশিষ্ট ফ্যানের অভিকর্ষজ কেন্দ্র কখনও মাঝে থাকে না। এতে করে ফ্যান ঠিকমত ঘোরে না। অনেক ক্ষেত্রে ফ্যান খুলে দুর্ঘটনাও ঘটতে পারে। পাখা একটি হওয়ার কারনে হাওয়াও কম পাওয়া যায়। তাই ফ্যানে এক পাখা বা ব্লেড কখনও ব্যবহার করা হয় না।

ফ্যানে যদি দুইটা ব্লেড ব্যবহার করা হয় তবে ফ্যানের অভিকর্ষজ কেন্দ্র মাঝখানে থাকে। হাওয়াও এক্ষেত্রে ভালো পাওয়া যায়। কিন্তু এরপরও দুইটা ব্লেড ব্যবহার করা হয় না। কারণ এক্ষেত্রেও হাওয়া কম পাওয়া যায়।

ফ্যানে তিনটি ব্লেড ব্যবহার করলে সবথেকে লাভ হয়। হাওয়া বেশি পাওয়া যায়। শব্দও কম হয়। তিনটা ব্লেড থাকায় ফ্যান অনেক দ্রুত ঘোরে। তাই তিনপাখা বিশিষ্ট ফ্যান সবসময় তৈরি করা হয়ে থাকে। পাখা বা ব্লেড এর সংখ্যা যত বেশি হবে ফ্যান তত বেশি হাওয়া দিবে। তাহলে প্রশ্ন হলো চার বা পাঁচ ব্লেডের ফ্যান কেনো তৈরি করা হয় না।

চার বা পাঁচ ব্লেডের ফ্যান তৈরি করা হয় না কথাটা ভুল। চার বা পাঁচ ব্লেডের ফ্যানও রয়েছে কিন্তু সেগুলো কোম্পানি কম তৈরি করে। কারণ পাখার সংখ্যা যখন তিন থেকে চার হয়ে যায় তখন আগের তুলনায় হাওয়া বেশি পাওয়া গেলেও খরচ বেড়ে যায়। কিন্তু দুই পাখার জায়গায় তিন পাখা ব্যবহার করলে যতটুকু বেশি বাতাস পাওয়া যায়, তিন পাখার জায়গায় চার পাখা বা তার বেশি ব্যবহার করলে আগের মতো হাওয়া ওত বেশি বাড়ে না, কিন্তু খরচ ঠিকই বাড়ে। অর্থাৎ প্রতিবার আগের মতো ইনভেস্টে পূর্বের থেকে লাভের পরিমাণ কম হয়ে যায়। তাই তিন পাখা বিশিষ্ট ফ্যানই অর্থনৈতিকসহ সবদিক থেকে সাশ্রয়ী এবং ব্যবহার উপযোগী। তাই তিনপাখা বিশিষ্ট ফ্যানই বেশি দেখতে পাওয়া যায়

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা