নজর কাড়লো সুন্দরী সেঙ্গামালাম’
ফ্যাশন

নজর কাড়লো সুন্দরী সেঙ্গামালাম’

সান নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় সুন্দরী হাতি ‘সেঙ্গামালাম’ তার বব-কাট চুলের জন্য নজর কেড়েছে। জনপ্রিয়তার কারণ স্টাইলিস্ট বব-কাট চুল।
‘সেঙ্গামালাম’ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় হাতি । তার জনপ্রিয়তার কারণ স্টাইলিস্ট বব-কাট চুল। মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরে থাকে সে। বব-কাট হেয়ারস্টাইলের কারণে ইন্টারনেটেও বেশ জনপ্রিয় সে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, একদিন এক বন কর্মকর্তা সুধা রামেন হাতিটির ছবি টুইটারে দেওয়ার পর ‘বব-কাট সেঙ্গামালাম’ আবারও মানুষের নজর কাড়ে।

২০০৩ সালে সেঙ্গামালামকে কেরালা থেকে তামিলনাড়ুতে নিয়ে আসেন তার মাহুত এস রাজাগোপাল।

তিনিই হাতিটির চুল এভাবে কেটেছেন এবং নিয়মিত তার চুলের পরিচর্যাও করেন।
বব-কাট চুলের সুন্দরী হাতিটির ছবি তাই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। তার ছবিতে ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে।

বেশ আদর-যত্নের মধ্যেই থাকে সেঙ্গামালাম। ছবি: সংগৃহীত ২০১৮ সালে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজাগোপাল বলেন, ‘সেঙ্গামালাম আমার কাছে সন্তানের মতো। আমি চেয়েছিলাম ওর এমন চেহারা হোক যেন সবার নজর কাড়তে পারে। একবার ইন্টারনেটে এক ভিডিওতে বব-কাট চুলের একটি হাতির বাচ্চা দেখি আমি। তারপর সেঙ্গামালামের চুল বড় করতে শুরু করি। ’

হাতিটির শান্ত এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণেই তার চুলে বব-কাট দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

রাজাগোপাল আরো জানান, গরমকালে দিনে অন্তত তিনবার এবং অন্য ঋতুতে দিনে একবার গোসল করানো হয় সেঙ্গামালামকে। প্রচণ্ড গরমে সে যেন কষ্ট না পায়, সেজন্য ৪৫ হাজার টাকা খরচ করে একটি বিশেষ ঝরনাও লাগিয়েছেন রাজাগোপাল। মন্দিরে যাওয়া কোনো দর্শনার্থীই সুন্দরী এ হাতির সঙ্গে দেখা করতে ভোলেন না। প্রতিদিন দর্শনার্থীরা ভিড় জমান এই সুন্দরী এ হাতিকে দেখতে।

সান নিউজ/ পিডিকে/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা