ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর 

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। এ দিন ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: জলবায়ুর জন্য অর্থায়ন দ্বিগুণ করতে হবে

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ২২ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২২৩। অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকার স্কোর হচ্ছে ২০৩। অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: রমজানে পণ্যের সংকট হবে না

দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ২০২। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও একই অবস্থায় রয়েছে। চতুর্থ ও পঞ্চম বস্থানে রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই।

তালিকার ১১১ শহরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আমেরিকার সল্ট লেক সিটি। শহরটির স্কোর হচ্ছে ৫।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ২ বাংলাদেশির মৃত্যু

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা