পরিবেশ

আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

টেকলাইফ ডেস্ক: আজ শুক্রবার (১৯ নভেম্বর) চলতি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের দেখা পাওয়া যাবে। তবে পূর্ণগ্রাস নয়, আংশিক হবে এই গ্রহণ। চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়বে। কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এ চন্দ্রগ্রহণের শেষ অংশ বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার কথা রয়েছে।

এই চন্দ্রগ্রহণের ১৫ দিন পর ৪ ডিসেম্বর সূর্যগ্রহণ হবে বলে তথ্য দিয়েছে সিক্স সাউথ ফ্লোরিডা নিউজ।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১১টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ। শেষ হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।

উত্তর-পূর্ব ভারত থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতে মূলত অরুণাচল প্রদেশ ও আসাম থেকে দেখা যাবে গ্রহণ। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশে এই গ্রহণ দেখার সম্ভাবনা নেই।

চন্দ্রগ্রহণ কখন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।

অন্যদিকে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।

জানা গেছে, শেষবার ১৪৪০ সালে এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। ফের দেখা যাবে ২০২১-এর ১৯ নভেম্বর। এরপর ৬৪৮ বছর পর দেখা যাবে এই ধরনের চন্দ্রগ্রহণ। সালটা হবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা