পরিবেশ

পঁচা মাংসের গন্ধ নিতে মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক: পঁচা মাংসের মতো দুর্গন্ধে টিকা দায়। তবুও সেই গন্ধ নিতে নেমেছিলো মানুষের ঢল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো বোট্যানিক গার্ডেনে। এখানে খুব অল্প সময়ের জন্য ফোটে বিরল প্রজাতির এক ধরনের ফুল। খবর দ্য ইউকে মিররের।

সেই ফুলের গন্ধ পঁচা মাংসের মতো অসাহ্যকর। কিন্তু হাজার হাজার লোক টিকিট কেটে সেখানে যান ওই ফুল দেখতে। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে একটা টিকিটের জন্য হাহাকার পড়ে যায়। ক্যালিফোর্নিয়ার পার্কে থাকা ওই ফুলগাছের নাম ‘কর্পস প্ল্যান্ট’। এই গাছের বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’।

সব সময় এই ফুল ফোটে না। একটি ফুল সম্পূর্ণভাবে ফুটতে সময় লাগে প্রায় এক দশক। কিন্তু ফোটার পর তা থাকে মাত্র ৪৮ ঘণ্টা। প্রবল দুর্গন্ধযুক্ত এই ফুল দেখতে জনসাধারণের উৎসাহের এটিও অন্যতম কারণ। সান দিয়েগো পার্কে এ বছর হ্যালোউইনের সময় ফুটেছিল ফুলটি। ছিল ৪৮ ঘণ্টা।

সে সময় দিনে পাঁচ হাজারের বেশি দর্শক টিকিট কেটে এসেছিলেন ‘কর্পস প্ল্যান্ট’ দেখতে। স্বল্পায়ুর এই ফুল থেকে বেরনো পঁচা মাংসের গন্ধে আকৃষ্ট হয় ক্যারিয়ন বিটলস, ফ্লেশ ফ্লাইয়ের মতো পতঙ্গরা। তারা এই ফুলে বসে পরাগসংযোগে ঘটতে সাহায্যে করে। এই গাছ ১২ ফুট পর্যন্ত লম্বা হয়। সারা বিশ্বে এই গাছ রয়েছে মাত্র হাজারখানেক। বিপন্নের তালিকাতেও নথিভুক্ত হয়েছে এই গাছের নাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর : এরদোগান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা