পরিবেশ

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯’ এর জন্য ১৪ ব্যক্তি ও ১৬ প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে সরকার। বৃক্ষরোপণ অভিযানকে টেকসই, কার্যকর ও স্বতঃস্ফূর্ত রূপ দেয়ার স্বীকৃতি স্বরূপ এই পুরষ্কার দিয়ে থাকেন।

গত রোববার (৬ জুন) এই মনোনয়ন চূড়ান্তকরণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত ভার্চুয়ালি জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃক্ষরোপণে যারা বিশেষ অবদান রাখেন তাদেরকে ১৯৯৩ সাল থেকে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’দেয়া শুরু হয়। বিজয়ীদের সনদপত্রের সঙ্গে প্রথম স্থান অধিকারীকে ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ২০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা দেয়া হয়।

উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর জাতীয় কমিটি চূড়ান্তভাবে মনোনয়ন দেয়। এবার স্কুল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে সাতক্ষীরার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, নরসিংদীর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালীর শিয়ালী তালেমুন কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা মনোনীত হয়েছে।

কলেজ, বিশ্ববিদ্যালয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য পটুয়াখালী মৌকরণ বি এল পি ডিগ্রি কলেজ, আসমত আলী খান কলেজ এবং খুলনার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজকে মনোনীত করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন বিভাগে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ এবং পাবনার ঈশ্বরদী পৌরসভা মনোনীত হয়েছে।

অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর কর্পোরেশন ও প্রতিষ্ঠান শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যথাক্রমে খুলনার আরআরএফ এবং পটুয়াখালীর পৌর বিভাগ পানি উন্নয়ন বোর্ড এবং ঢাকার কেরানীগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্ৰ।

এনজিও/ক্লাব/স্বেচ্ছাসেবী সংস্থা শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে কুষ্টিয়ার বনায়ন এবং বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় মনোনীত হয়েছে।

‘বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান’ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে দিনাজপুরের বীরগঞ্জের সামাজিক বন বিভাগ, সাতক্ষীরার সামাজিক বন বিভাগ যশোর (এসএফএনটিসি) এবং কক্সবাজারের বাঘখালী রেঞ্জের উত্তর বন বিভাগ মনোনীত হয়েছে।

বাড়ির ছাদে বাগান সৃজন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকার কলাবাগানের নাহিদা বারিক, দিনাজপুরের রাখী দে এবং রাজশাহীর ওয়াহিদা ইয়াসমিন।

ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে খাগড়াছড়ির উনুচিং মারমা, মুন্সীগঞ্জের পারভীন সিরাজ এবং তৃতীয় পুরস্কারের জন্য যৌথভাবে নাটোরের ইসাক আহমেদ ও মৌলভীবাজারের মেহেদী হাসান কবির মনোনীত হয়েছেন।

বৃক্ষ গবেষণা, সংরক্ষণ, উদ্ভাবন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য রাজবাড়ীর আব্দুল হাকিম মণ্ডল, চট্টগ্রামের মোকাম্মেল হক খান এবং মৌলভীবাজারের হৃদয় চন্দ্ৰ দেবনাথকে মনোনীত করা হয়েছে।

‘ব্যক্তি মালিকানাধীন নার্সারি’ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে সাভারের উত্তরা ভাই ভাই নার্সারি, চট্টগ্রামের ফতেয়াবাদ নার্সারি এবং তৃতীয় পুরস্কারের জন্য যৌথভাবে মৌলভীবাজারের বৃক্ষবন্ধু নার্সারি ও খুলনার সততা নার্সারি মনোনয়ন পেয়েছে।

সভাপতির বক্তব্যে বনমন্ত্রী বলেন, সরকার গত অর্থবছরে দেশে আট কোটির অধিক বৃক্ষরোপণ করেছে। এবারও আট কোটির বেশি বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাশাপশি ব্যক্তি ও বেসরকারি সংস্থা এগিয়ে এলে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য, ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ বাস্তবে রূপ দিতে পারবো।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা