পরিবেশ

গরম থেকে মুক্তি! আসছে বর্ষা...

আসমাউল মুত্তাকিন: ভ্যাপসা গরম। সবাই অতিষ্ঠ। ঠিক এমন সময় হঠাৎ কয়েক পশলা বৃষ্টি। সঙ্গে স্বস্তির শীতল হাওয়া। আহা! জুড়িয়ে যাচ্ছে দেহমন। তবে এখনই র্বষা নয়। জ্যৈষ্ঠ মাসের অর্ধেক চলে গেল। আজ ১৬ জ্যৈষ্ঠ। খুব শীঘ্রই পুরোদমে বর্ষা শুরু হবে। প্রায় দুই মাস ধরে চলা তীব্র গরম। অবশেষে মিলবে মুক্তি। তবে গরমের ভাব একেবারেই শেষ হবে না। গ্রীষ্মের রেশ থাকলেও বর্ষায় বৃষ্টির পরিমাণ বেশি থাকায় গরম খুব বেশি ভোগাবে না।

রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ কথা বলেন।

তিনি জানান, বর্ষা দরজায় কড়া নাড়লেও দাবদাহ বিদায় নিচ্ছে বলা যাচ্ছে না। মাঝেমধ্যে ভ্যাপসা গরম ও কিছু কিছু এলাকায় দাবদাহ বয়ে যেতে পারে। ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে বর্ষাকালের আগাম বার্তা পাওয়া যাচ্ছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া দেশের রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, রংপুর, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা