পরিবেশ

বিদায়ের অপেক্ষায় শীত

নিজস্ব প্রতিবেদক : দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশকিছু অঞ্চলের তাপমাত্রা শৈত্যপ্রবাহের আশপাশে আছে। কিছু অঞ্চলের তাপমাত্রা বাড়তির দিকে। অধিকাংশ অঞ্চলে থাকা লেপের শীতের এই আবহ আরও সাত দিন থাকতে পারে। তারপর থেকে ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে এবং শীত বিদায় নিতে থাকবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘এখন কয়েকটা দিন এরকমই আবহাওয়া থাকবে। তাপমাত্রা একটু হয়তো বাড়বে। হয়তো দু-একদিন তাপমাত্রা আপডাউন করতে পারে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো দুই-এক জায়গায় শৈত্যপ্রবাহ হয়ে যেতে পারে। পঞ্চগড়ের দিকে। তারপর আর তাপমাত্রা কমবে না।

তিনি আরও বলেন, ‘এখনো দেখা যায়, ১০ ডিগ্রির আশপাশে তাপমাত্রা আছে কিছু জায়গায়। ওই সব এলাকায় শীত বিদায় নেয়নি। গ্রামের দিকে ১০ ডিগ্রির আশপাশের তাপমাত্রা মানে লেপের শীতই। যেহেতু সূর্যের আলো থাকে, সে কারণে শীতটা হয়তো সেভাবে অনুভূত হয় না। ১৬ ও ১৭ ফেব্রুয়ারির পর শীত আরও বিদায় নেবে। এখন যেমন আছে ১৬ ও ১৭ পর্যন্ত তেমনই থাকবে, তারপর তাপমাত্রা বাড়তির দিকেই থাকবে।’

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা