পরিবেশ

পাঁচ জেলায় ৫৯ ইটভাটা বন্ধ, হাইকোর্টে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ আশপাশের পাঁচ জেলায় অভিযান চালিয়ে ৫৯টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদফতর।

গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চালানো এসব অভিযানে এক কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দেয়া হয়েছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী অভিযান চালিয়ে এসব জরিমানা ও অবৈধ ইটভাটা বন্ধ করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (১৮ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে জেলাগুলোর মধ্যে কেবল গাজীপুর জেলাতেই ৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। এছাড়া দুটি টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানাও বন্ধ করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এতে বলা হয়, বায়ুদূষণ রোধে যানবাহনের ক্ষতিকর ধোঁয়া, রাস্তার পাশে অপরিকল্পিত নির্মাণ সামগ্রী রাখা, অবৈধ ইটভাটা, টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৯টি মামলা করা হয়েছে।

এ সময় জরিমানা আদায় করা হয়েছে প্রায় দুই কোটি টাকার মতো। ঢাকা ছাড়া অন্য চার জেলা হলো, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ।

ঢাকার বায়ুদূষণ বিষয়ে গণমাধ্যমে ২০১৯ সালের ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন। পরে রাজধানীতে বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনও করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

ওই রিটের আদেশে বায়ুদূষণ রোধে অন্যান্য নির্দেশনার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা