পরিবেশ

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন বিধি-নিষেধ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : দেশি-বিদেশি ভ্রমন পিপাসু পর্যটকদের জন্য প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। পরিবেশ অধিদফতরের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ এবং প্রতিবেশ বিরোধী আচরণের কারণে সেন্টমার্টিনের বিরল প্রতিবেশ এবং জীববৈচিত্র্য ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। এ ছাড়া গণবিজ্ঞপ্তিতে দ্বীপটিকে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা বলেও ঘোষণা করা হয়।

ফলে দ্বীপটিকে টিকিয়ে রাখার লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৪ ধারার ক্ষমতাবলে সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে অধিদফতর।

বিধি-নিষেধগুলো হলো : * দ্বীপের সৈকতে সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ কোনও ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক বাহন চালানো যাবে না। *দ্বীপের সৈকত, সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিক বা কোনও ধরনের বর্জ্য ফেলা যাবে না। * পশ্চিম দিকের সৈকতে কোনাপাড়ার পর দক্ষিণ দিকে এবং পূর্ব দিকের সৈকতে গলাচিপার পর দক্ষিণ দিকে যাওয়া যাবে না।

* দ্বীপের চারপাশে নৌ-ভ্রমণ করা যাবে না। * জোয়ার-ভাটা এলাকায় পাথরের ওপর দিয়ে হাঁটা যাবে না। * সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা,রাতে আলো জ্বালানো এবং ফ্ল্যাশলাইট ব্যবহার করে ছবি তোলা যাবে না। * সৈকতে রাতের বেলা কোনও ধরনের আলো বা আগুন জ্বালানো, আতশবাজি ও ফানুস ওড়ানো যাবে না।

* সৈকতে মাইক বাজানো, হৈ-চৈ এবং উচ্চস্বরে গান-বাজনা করা কিংবা বার-বি-কিউ পার্টি করা যাবে না। *ছেঁড়াদিয়া দ্বীপে স্পিডবোট, কান্ট্রি বোট, ট্রলার কিংবা অন্যান্য জলযানে যাতায়াত কিংবা নোঙর করা যাবে না। * সংরক্ষণের উদ্দেশ্যে সরকারের অধিগ্রহণ করা ছেঁড়াদিয়া দ্বীপ ভ্রমণ করা যাবে না।

* প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিম, পাখি, তারা মাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক শৈবাল এবং কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করা যাবে না। * জাহাজ থেকে পাখিকে চিপস বা অন্য কোনও খাবার খাওয়ানো যাবে না এবং* দ্বীপে সুপেয় পানির পরিমাণ সীমিত হওয়ায় পানির অপচয় রোধ করতে হবে।

এগুলো ছাড়াও সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশের জন্য ক্ষতিকর সবাইকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে এমন কোনও কাজ থেকে বিরত থাকতে হবে ভ্রমণকারীদের। এ ছাড়া বিধি-নিষেধের লঙ্ঘনকে আইনত দণ্ডনীয় অপরাধ বলেও সরকারি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা