সংগৃহীত ছবি
বিনোদন

‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ঢাকায় শুরু হয় এই সিনেমার শুটিং। অন্যদিকে তার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

আরও পড়ুন : হাসপাতালে ডিপজল

এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা হিমেল আশরাফ।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকায় শুটিং শুরু হয়েছে। তারপর গাজীপুর ও মানিকগঞ্জে ছোট দুটি লটের শুটিং করে পুরো ইউনিট চলে যাবে পাবনাতে। ডিসেম্বর জুড়ে দেশের বিভিন্ন জায়গায় কাজ শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহে আমেরিকায় হবে সিনেমাটির বাকি অংশের শুটিং।গত রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একফ্রেমে বন্ধী এই দুই তারকা।

প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’ সিনেমাটি। প্রযোজনা করছেন আরশাদ আদনান।

আরও পড়ুন : প্রশংসায় ভাসলেন অপূর্ব

গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ। জানা যায়, কোর্টনির জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট। প্রথমবারের মতো ঢালিউডে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা