সংগৃহীত
বিনোদন

অ্যাটলির নতুন সিনেমা

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের হাত ধরেই দক্ষিণের পরিচালক অ্যাটলি কুমার বলিউডে ডেবিউ হয়েছেন। আর সেই ছবি বক্স অফিসে ১১০০ কোটির ওপর ব্যবসা করেছে। প্রযোজনা সংস্থা রেড চিলিসের বড় অঙ্কের লাভ হয়। যাদের মনে শাহরুখ আর বিজয়কে একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছে ছিল তাদের জন্য সুখবর। পরের ছবি নিশ্চিত করলেন অ্যাটলি এবং তা বিজয় ও শাহরুখকে নিয়েই।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির ছবি ভাইরাল

জওয়ান মুক্তির আগে অনেকেরই ধারণা হয়েছিল থালাপতি বিজয় এই সিনেমার অংশ। তবে বাস্তবে তা হয়নি। চেন্নাই-তে জওয়ানের শ্যুটিং করার সময় অ্যাটলির জন্মদিনে এসেছিলেন শাহরুখ ও বিজয় দুজনেই।

এই সময়টাতে বিখ্যাত গান জিন্দা বান্দা-র শ্যুটিংও করেন তারা। তাদের ছবি দেখে উৎসাহ পেয়েছিল ভক্তরা।

টিভি প্রেজেন্টার ও ইউটিউবার গোপীনাথকে দেওয়া এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, তিনিই ফোন করেন এবং বিজয়কে আমন্ত্রণ জানান। রাজিও হন দক্ষিণের এই সুপারস্টার। পরে সেখানে এসে শাহরুখ খান ও থালাপতি বিজয় নিজেদের মধ্যেই কথা বলে নেন। পরে ডাক পড়ে অ্যাটলির।

আরও পড়ুন: পরীমনির মাদক মামলা, সাক্ষ্য ১২ ডিসেম্বর

শাহরুখ তার জওয়ান-পরিচালককে বলেন, সে যদি ২ হিরো নিয়ে কোনো ছবি ভেবে থাকে তাহলে তারা দুজন তৈরি। পাশ থেকে হ্যাঁ বলে দেন বিজয়ও। অ্যাটলি বলেন, ‘আমি জোর কদমে স্ক্রিপ্ট তৈরির কাজ করে চলেছি, সব ঠিক থাকলে আমার পরের সিনেমা এই দুই তারকাকে নিয়েই হবে।’

এ দিকে ডিসেম্বরে ‘ডাঙ্কি, মুক্তির পর শাহরুখ খান কোনো প্রজেক্টে হাত দেবেন না নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিপূর্বেই যশরাজের পক্ষে তাদের ২ গুপ্তচর টাইগার ভার্সেস পাঠান সিনেমাটি ঘোষণা করা হয়েছে। যা ২০২৪ সালেই ফ্লোরে যাওয়ার কথা।

প্রসঙ্গত, এত বড় মাপের ছবি বানানো যেমন খরচ সাপেক্ষ তেমনই সময় সাপেক্ষ। অন্তত ১-২ বছর লাগবে ছবিটি মুক্তি পেতে। তবে শাহরুখ যদি অ্যাটলির ছবিতে আগে কাজ শুরু করে দেন তাহলে হয়তো আরও খানিকটা পিছিয়ে যেতে পারে টাইগার ভার্সেস পাঠান।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা