ছবি-সংগৃহীত
বিনোদন

ওয়েস্টার্ন লুকে জয়া 

বিনোদন ডেস্ক : একই অঙ্গে নানা রূপে জনপ্রিয় অভিনেত্রী জয়া যেন সত্যিই হয়ে ওঠেন মোহময়ী। সময়ের সাথে সাথে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ভক্তদের সামনে। অভিনয়ের পাশাপাশি জয়ার রূপ-গুন মুগ্ধতা ছড়ায় অনুরাগীদের মাঝে।

আরও পড়ুন : অভিশাপ দিলেন মাহি

সম্প্রতি কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন তিনি। যেখানে তার সাথে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

এই অভিনেত্রী সিনেমাটিকে ঘিরেই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। তিনি সেখানেই বিভিন্ন ফটোশুটেও অংশ নিচ্ছেন। সেইসব ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে শেয়ার করছেন।

নায়িকা ‘দশম অবতার’-এর এক ইভেন্টে ওয়েস্টার্ন লুকে হাজির হয়েছিলেন। অভিনেত্রীর কালো পোষাকের সাথে ডার্ক রেড লিপস্টিক নজর কেড়েছে ভক্তদের। সকলেই তার রূপের প্রশংসা করেছেন।

আরও পড়ুন : বিয়ে করলেন উরফি

কারো মন্তব্য, ‘স্বপ্নের ক্রাশ’। কেউ লিখেছেন, ‘ছোট থেকেই পছন্দ’। কেউ আবার বলছেন, ‘জয়ার বয়স যেন থমকে গেছে’।

এর আগে হলুদ রঙের এক পোশাকে খোলামেলা রূপে ধরা দেন তিনি। সেখানে অনেকেই প্রশ্ন করেন, অভিনেত্রীর ড্রেস সেন্স নিয়ে। কেউ জিজ্ঞেস করেন, জয়ার পরিহিত এ পোশাকের নাম কী?

সেই প্রশ্নের উত্তর না মিললেও সময়ের সাথে সাথে নিজেকে কতটা ভেঙেছেন এ তারকা, তারই দেখা মেলে নিয়মিত জয়ার সোশ্যাল মিডিয়ায়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৪ লক্ষাধিক টাকার আসবাবপত্র

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে...

চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এক ঝলক 🔹 ভারতসহ চীন, জাপান, দক্ষিণ কোরি...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস...

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা