ছবি: সংগৃহীত
বিনোদন

চমকের শাস্তি চান পরিচালকরা

বিনোদন ডেস্ক: সম্প্রতি শুটিং সেটে দুর্ব্যবহার ও সহশিল্পীর বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার ভিত্তিহীন অভিযোগের কারণে ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সমালোচনার মুখে পড়েছেন। শুধু তাই নয়, একাধিক শাস্তির মুখে পড়ছেন তিনি।

আরও পড়ুন: বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

তবে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বলছে, তারা অভিনেত্রীর দেওয়া শাস্তির সাথে একমত নন।

রোববার (১৩ আগস্ট) এক সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর প্রশ্ন তুলেছেন- তারপরও কেন তাদের নামে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

তিনি বলেন, ‌আমরা এ সমাধান চাইনি। আমাদের সংগঠনের পক্ষ থেকে ঐ দিনের সভায় সেটা জানিয়ে দিয়েছি। তারপর কেন আমাদের কথা বলা হলো, আমি জানি না।

আরও পড়ুন: আজ শিল্পকলায় দিনব্যাপী আয়োজন

কামরুজ্জামান সাগর আরও জানান, আমরা অভিনেত্রীকে নিষিদ্ধের দাবি জানিয়েছি। দাবি ছিল, যদি চমক পরিচালকের ক্ষতিপূরণ দেন, তাহলে তিনি নাটকে ৩ মাস নিষিদ্ধ থাকবেন। ক্ষতিপূরণ না দিলে নিষিদ্ধের মেয়াদ আরও বাড়বে।

তিনি বলেন, ১৩ তারিখের সভায় চমককে নিষিদ্ধ করা হয়নি। এ সিদ্ধান্তের সাথে আমরা একমত নই।

সাগর জানান, বিষয়টি নিয়ে শীঘ্রই সংবাদ সম্মেলন করতে হতে পারে। পরিচালকরা বারবার এইসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং সুনাম নষ্ট হয়। আমরা সবাই এ অভিনেত্রী কঠিন শাস্তি দাবি করছি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এগুলো ঘটে। পরিচালকরা সবাই চমকের কঠিন শাস্তি চায়।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে গত ৪ আগস্ট ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের সেটে অপ্রীতিকর ঘটনা ঘটে। শুটিং সেটে পুলিশ ডাকেন চমক।

এ সময় অভিনেত্রী তার সহশিল্পী আরশ খান ও মাসুম বাশারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। সেই সাথে পরিচালক আদিফ হাসান ও অভিনেতা আরশ খানের বিরুদ্ধে থানায় জিডি করেন।

রোববার এ সমস্যা সমাধানে আলোচনার টেবিলে বসে নাটকপাড়ার ৩ অভিভাবক সংগঠন- টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পীসংঘ।

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার বরুণ ধাওয়ান

এরপর সোমবার (১৪ আগস্ট) রাতে অভিনয় শিল্পীসংঘ বিজ্ঞপ্তির মাধ্যমে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এতে বলা হয়েছে, শুটিং সেটে উত্তেজিত অবস্থায় অভিনেত্রী যে আচরণ করেছেন, যে কারণে সেটে পুলিশ আসা ও শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন পরিচালক।

সেই সাথে জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম ও নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সাথে যে আচরণ করেছেন, তা অভিনেত্রীর ভুল ছিল।

আরও পড়ুন: একসাথে গাইলেন আসিফ-প্রিয়াঙ্কা

এছাড়া অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা পুরোপুরি ভিত্তিহীন প্রমান হয়। এসব কারণে সংগঠনটি চমকের ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তগুলো হলো:

* ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চমক দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন।

* ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’ নাটকটি নির্মাণ শেষ করতে বাকি যে টাকার প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে বাধ্য থাকবেন তিনি।

আরও পড়ুন: বিরতিতে যাবেন প্রভাস!

* অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, তা শীঘ্রই নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন অভিনেত্রী।

* ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে ও ঘটলে সংগঠন কর্তৃক যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন। এছাড়া আগামী ৬ মাস সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন তিনি। চমকের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যাতে না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন তিনি।

আরও পড়ুন: ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ!

ঐ সভায় উপস্থিত ছিলেন- টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, কার্যনির্বাহী সদস্য বাবুল আহমেদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকিসহ আরও অনেকে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা