ছবি: সংগৃহীত
বিনোদন

এবার উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক: এবার দেশ ছেড়ে বিদেশের মাটিতে চলেছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’। এমনটাই বলছে এ ছবির বক্স অফিস রিপোর্ট।

আরও পড়ুন: বাংলা ধারাবাহিক দেখেন শাহরুখ!

চলতি মাসের ৭ জুলাই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। মুক্তির পর থেকেই আশা জাগানিয়া সফল ব্যবসা করছে। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব ১ম সপ্তাহের পর এবার ২য় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করেন।

প্রেসিডেন্টের বরাতে শনিবার (২২ জুলাই) দুপুরে স্বপ্ন স্কেয়ারক্রো, বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন: সুড়ঙ্গ’ নিয়ে যা বললেন প্রসেনজিৎ

জানানো হয়, ২ সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ১ লাখ ডলার ক্লাবে ঢুকে গেল। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে মোট ১ লাখ ১২ হাজার ডলার, যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা।

১ম সপ্তাহে ৪২ টি থিয়েটার থেকে ছবিটি মোট আয় করে ৮৪ হাজার ডলার। ২য় সপ্তাহে ৪ টি থিয়েটার থেকে মোট আয় হয় ২৮ হাজার ডলার। নিউইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স সবচেয়ে বেশি অবদান রেখেছে। জ্যামাইকা থেকে দুই সপ্তাহে ছবিটি আয় করে মোট ৫২ হাজার ৭’শ ডলার। তৃতীয় সপ্তাহেও সিনেমাটি চলছে বলে জানানো হয়।

আরও পড়ুন: টিকটক করার সময় নেই

‘প্রিয়তমা’ ছাড়াও উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করা সিনেমাগুলো হলো- ‘দেবী’ (২০১৮), ‘হাওয়া’ (২০২২) এবং ‘পরাণ’ (২০২২)। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো ‘হাওয়া’।

দেশের প্রেক্ষাগৃহেও দারুণ ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহে মোট টিকিট বিক্রি হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার! প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে সিনেমাটিকে ব্লকবাস্টার’ তকমা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: হেনস্থার শিকার উরফি

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা শাকিব খান ও কলকাতার নায়কা ইধিকা পাল।

হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ছবিটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা