ছবি: সংগৃহীত
বিনোদন

হেনস্থার শিকার উরফি  

বিনোদন ডেস্ক: আলোচিত ও সামালোচিত ভারতীয় অভিনেত্রী উরফি জাবেদ যাত্রাপথে হেনস্থার শিকার হয়েছেন। সম্প্রতি মুম্বাই থেকে গোয়া যাওয়ার সময় বিমানে হেনস্থার শিকার হন তিনি।

আরও পড়ুন: অমরনাথ যাত্রায় সারা আলি খান

জানা যায়, শুক্রবার (২০ জুলাই) বিমানে ওঠার মুহূর্তে তার ছবি তুলেছিলেন আলোকচিত্রীরা। সে সময় তাকে দেখা যায় সম্পূর্ণ নতুন রূপে। চুলে নতুন কালার করায় সামাজিক মাধ্যমে প্রশংসিতও হয়েছেন। এরপরেই ঘটে বিপত্তি।

এই প্রসঙ্গে অভিনেত্রী আরো দাবি করেন, এক দল মদ্যপ ব্যক্তি তার সাথে খারাপ আচরণ করেছেন। বিমানের ভিতরের তার বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন।

আরও পড়ুন: তালির জন্য সিনেমা করতে চাইনি

তিনি আরো বলেন, তার সহযাত্রীদের মধ্যেই কয়েকজন তাকে বিরক্ত ও হেনস্থা করেন।

ইনস্টাগ্রামে আরো জানান, বিমানে তাকে খুবই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ কয়েকজন তার সাথে খারাপ ভাষায় কথাও বলা শুরু করেন, হেনস্থা করেন। তাদের ভেতর ১ জন উঠে বলেন আমার বন্ধুরা মদ্যপ অবস্থায় আছে, তাই এমন আচরণ করছে।

এ সময় ক্ষুব্ধ উরফি সামাজিক মাধ্যমে নিজের সব রাগ-ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত তানিয়া বৃষ্টি

উরফি জানান, জনগণের জন্য কাজ করতে পারি, কিন্তু জনগণের সম্পত্তি নই।

প্রসঙ্গত, প্রতিনিয়ত উরফি সাজগোজ, পোশাকের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছেন। প্রতিদিন নিত্যনতুন পোশাকে ক্যামেরার সামনে ধরা দেন এ তিনি। সৌন্দর্য বাড়ানোর উদ্দেশে অস্ত্রোপচার করানোর ফলে বেশ সমস্যাতেও পড়েছিলেন।

আরও পড়ুন: এতটা সাফল্য আশা করিনি

এমনকি চোখে ‘ফিলার’ করিয়ে বিপাকে পড়েন এই নায়কা।

তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে লেখেন, আমার চোখের নিচে ডার্ক সার্কেলের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। যার কারণেই এ ফিলার করাই। কিন্তু মুখটা এখন জঘন্য লাগছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা