তামান্না ভাটিয়া
বিনোদন

বিজয় আমার সুখের ঠিকানা

বিনোদন ডেস্ক: বাহুবলি গার্ল খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না

এদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ‘ডার্লিংস’র সহ-অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তামান্নার ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছিল। তারপরও থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অবশেষে এ সম্পর্কের কথা স্বীকার করলেন তামান্না। অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেছেন প্রেমিক জুটি তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা। ফিল্ম কোম্পানিয়ন ডটকমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তামান্না।

তামান্না ভাটিয়া বলেন, বিজয় এমন একজন ব্যক্তি যার সঙ্গে খুব সহজে আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমার কাছে সমর্পণ করেছে, আমিও তাই করেছি।

আরও পড়ুন: তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

বিজয় তামান্নার সুখের ঠিকানা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আপনি যদি পার্টনার খুঁজতে যান, তাহলে আপনাকে শারীরিকভাবে চলাফেরা করতে হবে অথবা এমন কিছু করতে হবে যাতে সেই মানুষটি বুঝতে পারেন। কিন্তু আমি আমার জন্য একটা পৃথিবী তৈরি করেছি। আমাকে কোনো কিছু করা ছাড়াই আমার সেই দুনিয়া একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পেরেছেন। বিজয় এমন একজন ব্যক্তি, আমি যার যত্ন করি, সে আমার সুখের ঠিকানা।

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে তিনি বলিউডের সিনেমায় কাজ করেছেন। অথচ তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তেলেগু সিনেমা দিয়ে। রূপ-লাবণ্য আর অভিনয়ের অসাধারণ সমন্বয় তিনি। দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তামান্না ভাটিয়ার নামটি উল্লেখযোগ্য। বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা