ছবি-সংগৃহীত
বিনোদন

তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে ‘তাকদীর’

বিনোদন ডেস্ক : বাংলাদেশী নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ২০২০ সালে মুক্তি পায় তার অভিনীত ওয়েব ধারাবাহিক ‘তাকদীর’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির পর দর্শকের মাঝে দারুন সাড়া ফেলে সিরিজটি। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত এই সিরিজটি এবার তেলেগু ভাষায় রিমেক হচ্ছে।

আরও পড়ুন : চুপ থাকা থেকে বের হতে হবে

বুধবার (৭ জুন) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

ফেসবুক একটি পোস্টে তিনি লিখেন, ‘মনপুরা’ রিমেক হয়েছিল ‘অচিন পাখি’ কলকাতায়…. ‘আয়নাবাজি’ রিমেক হয়েছিল ‘গায়ত্রী’ তেলেগু ভাষায়….. এবার ‘তাকদীর’ রিমেক হয়েছে “দয়া” তেলেগু ভাষায়….. এগুলো আমাদের ইন্ডাস্ট্রির অর্জন॥

এদিকে হইচইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়েছে, ‘‘আমাদের জন্য গর্বের মুহূর্ত। ওয়েব সিরিজ ‘তাকদীর’ আনুষ্ঠানিকভাবে তেলেগু ভাষায় রিমেক হচ্ছে।’’ অন্যদিকে ডিজনি + হটস্টার এক টুইটে ‘তাকদীর’-এর রিমেক ‘দয়া’-এর পোস্টার শেয়ার করেছে।

আরও পড়ুন : সান বক্সে দেখুন ‘ভালোবাসা ডট কম’

‘তাকদীর’ ওয়েব সিরিজের পরিচালক সৈয়দ আহমেদ শাওকী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘এরই মধ্যে ‘দয়া’-এর শুটিং শেষ হয়েছে।’’

তাকদীর সিরিজের তেলেগু রিমেক নির্মাণ করছেন পরিচালক পবন সাদিনেনি। ডিজনি প্লাস-এর পেইজ থেকে জানা গেছে, তেলেগু সিরিজটির নাম ‘দায়া’।

তেলেগু ভাষার ‘দয়া’ ওয়েব সিরিজটিতে চঞ্চলের চরিত্রে অভিনয় করছেন জেডি চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন এশা রেব্বা, রেম্যা নাম্বিসান, কমল কামার রাজু, পৃথ্বীরাজ প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা