ফাইল ছবি
বিনোদন

ফেসবুকে নেই সুনেরাহ

বিনোদন ডেস্ক: অভিনেতা শরিফুল রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালে।যা নিয়ে এখনও সমালোচনা চলছে।

আরও পড়ুন: ‘পাপী’ হয়ে আসছেন স্নিগ্ধা

এবার সেই সমালোচনার ভিড়ে ফেসবুকে থেকে নিজেকেই সরিয়ে রাখলেন সুনেরাহ। সুনেরাহ’র ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) দেখাচ্ছে।

ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমাও চেয়েছেন ন ডরাই’খ্যাত এই অভিনেত্রী। দীর্ঘ স্ট্যাটাসে সুনেরাহ লেখেন, ‘ভিডিওতে যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি, সেটার কারণে আমি সবার কাছে সরি বলতে চাই। আসলে ওই সময়টা আমি খুব চঞ্চল ছিলাম। আমার যারা ফ্রেন্ড তারা বিষয়টি খুব ভালো করেই জানেন। তখন বন্ধুদের সঙ্গে আমি ওইভাবেই মজা করতাম। আর ভিডিওটা আমি নিজেও করিনি। এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।’

আরও পড়ুন: বড়লোক বয়ফ্রেন্ড নেই, বিদ্যুৎ বিল দিবে

সুনেরাহ আরও বলেন, ‘ এই ঘটনার জন্য আমি আবারও ক্ষমা চাইছি। সবাইকে অনুরোধ করব, বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না করার। তখনকার সুনেরাহ আর এখনকার সুনেরাহর মধ্যে আকাশ-পাতাল তফাত।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা