ছবি-সংগৃহীত
বিনোদন

‘বাদামী হায়নার কবলে’ শ্রুতি

বিনোদন ডেস্ক : টালিউড সিনেমার অভিনেত্রী শ্রুতি দাস। জন্ম তার কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর করে পাড়ি দিয়েছিলেন দুবাই। উদ্দেশ্য ছিল ‘বলিউড মিউজ়িক্যাল’-এ অভিনয়। দেশে ফিরে বলিউডে অভিনয় শুরু করেছিলেন।

আরও পড়ুন : টাকা নিয়ে অনুষ্ঠানে যান না নোবেল

ইমতিয়াজ আলির ওয়েব সিরিজ, তার পর একটা থ্রিলার। ইতিমধ্যে ফোনটা আসে সৃজিত মুখোপাধ্যায়ের তরফে। পেয়ে যান ‘এক্স ইকুয়ালস্‌ টু প্রেম’ ছবির প্রস্তাব। এ বার দেবালয় ভট্টাচার্যের নতুন ছবিতে থাকছেন শ্রুতি দাস। টলিপাড়ায় তাঁর সফর নিয়ে কথা বললেন অভিনেত্রী।

দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘বাদামী হায়নার কবলে’ ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির ঘোষণার সময়ে প্রযোজনা সংস্থার (এসভিএফ) তরফে শ্রুতির নাম ঘোষণা করা হয়নি। তবে ছবির মহরতে অভিনেত্রীর উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে।

এই ছবিতেই স্বপনকুমার সৃষ্ট গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। শ্রুতির চরিত্রটি কী রকম? হেসে বললেন, ‘‘এখন এই প্রসঙ্গে কিছু বলা নিষেধ। তবে আমি বরাবরই পাল্প ফিকশনের ভক্ত। এ রকম একটা চরিত্রের সন্ধানে ছিলাম।’’

আরও পড়ুন : শাকিবের নাম উচ্চারণ করতে চাই না

চলতি মাসের শেষেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তাই হাতে সময় কম। তার মধ্যেই নিজেকে গড়ে পিটে নিতে চাইছেন শ্রুতি। তাঁর কথায়, ‘‘দেবালয়দার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বেশ কয়েক বার বসেছি। এই ঘরানার কোনও বিষয়বস্তু নিয়ে ছবি করাটা খুব কঠিন। আমি আপ্রাণ চেষ্টা করব।’’

টলিউডে সবে পা রেখেছেন। এরই মধ্যে তৈরি হয়েছে নিজস্ব অনুরাগী বৃত্ত। কী মনে হচ্ছে তাঁর? শ্রুতি বললেন, ‘‘আমি ভাগ্যবান। সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকের ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। ছবিতে জয়ী চরিত্রটিকে এখনও দর্শক মনে রেখেছেন। সেরা ডেবিউ অভিনেত্রীর হিসাবে একাধিক পুরস্কার পেয়েছি। একজন নতুন অভিনেত্রী হিসাবে এইগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করেছে।’’

আরও পড়ুন : কানে ওভারসাইজ পোশাকে ঐশ্বরিয়া

উত্তর কলকাতায় বড় হয়েছেন শ্রতি। বাবা-মা কলকাতায় থাকেন। অভিনেত্রী জোর গলায় বলেন, ‘‘আমি কলকাতা এবং মুম্বই, দুই ইন্ডাস্ট্রি মিলিয়েই কাজ করছি। যখন যেখান থেকে ডাক আসে, সেখানে হাজির হয়ে যাই।’’

টলিউড নিয়েও বিভিন্ন নেতিবাচক কথা শোনা যায়। অল্প সময়ের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে তাঁর অভিজ্ঞতা কী রকম? শ্রুতি বললেন, ‘‘খুবই ভাল। এখনও পর্যন্ত আমার সঙ্গে যা যা হয়েছে সেটা ভাল। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করার প্রশ্নই ওঠে না।’’ বিভিন্ন স্বাদের প্রজেক্টের প্রস্তাবও পাচ্ছেন অভিনেত্রী। তবে জল মেপে পা ফেলতে চান অভিনেত্রী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা