ছবি: সংগৃহীত
বিনোদন

শবনম ফারিয়ার সফল অস্ত্রোপচার

সান নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার রাতে দিল্লির একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুন : ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

অভিনেত্রী শবনম ফারিয়া জানান, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কিন্তু ব্যথানাশক ও অ্যানেস্থেশিয়ার প্রভাবে এখনো মাথা ঘুরছে। আমাকে যারা দোয়া করেছেন, তাদের ধন্যবাদ। আমি সত্যি সত্যিই আমার প্রতি আপনাদের শুভকামনা জানানোকে সম্মান জানাই, জানাচ্ছি কৃতজ্ঞতাও।’

ফারিয়া বলেন, ‘এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সেটা ভেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে।’

আরও পড়ুন : কারখানায় আগুনে পুড়ে নিহত ৬

অস্ত্রোপচার শেষ হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার চিকিৎসক ডা. কে কে হান্ডার কথা অনুযায়ী এক দিন পরই, অর্থাৎ আগামীকাল আমার ব্যান্ডেজ খুলে দেয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন।’

জানা গেছে, হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সান নিউজি/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা