শবনম বুবলীর সঙ্গে তার ছেলে শেহজাদ খান বীর
বিনোদন

বীর আমাদের ঘরের নেতা

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও এ অভিনেত্রীর ছেলে শেহজাদ খান বীর।

আরও পড়ুন: সাংবাদিক দেখেই সটকে পড়লেন বুবলী!

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করেন বুবলী। সেসব ছবি পোস্ট করা মাত্র ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের ভালোবাসায়।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। পাঞ্জাবি-কটিতে সেজে নেতার মতো হাত উঁচু করে রেখেছে এই স্টার কিড।

আরও পড়ুন: সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘লিডার বাবাই। সে আমাদের ঘরের নেতা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন। বুবলী তার পেজে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

বর্তমানে বুবলী সম্প্রতি নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করেছেন। বর্তমানে ব্যস্ত আছেন ‘মায়া’ ছবির শুটিংয়ে। এছাড়া তার হাতে আছে ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি ছবির কাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা