শবনম ফারিয়া
বিনোদন

হাসপাতালে শবনম ফারিয়া

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ছুটছেন। সম্প্রতি ভারতের দিল্লিতে একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: আর কোনো কথা হবে না!

আজ রোববার (২৭ নভেম্বর) পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, অনেকদিন ধরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো শবনম ফারিয়ার। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন তার নাকে জটিলতা রয়েছে।

শবনম ফারিয়া বলেন, এক বছর ধরে লক্ষ্য করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে।

তিনি আরও বলেন, আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন।

আরও পড়ুন: আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক

নাকের এই অপারেশনে তেমন ভয় না থাকলেও কিছুটা নার্ভাস শবনম ফারিয়া। অপারেশন শেষে তাকে তিনদিন থাকতে হবে হাসপাতালে। এরপর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই বড় বোনের বাসায় উঠবেন। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে দ্রুত কাজে ফিরতে চান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা