বিনোদন

পুত্র সন্তানের বাবা হলেন রিয়াজ

সান নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজের ঘরে নতুন অতিথি এসেছে। তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। অসংখ্য ব্যবসাসফল সিনেমা ভক্তদেরকে উপহার দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

কন্যার পর এবার ছেলে সন্তানের বাবা হলেন তিনি। শনিবার (২৬ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি পোস্ট করে সুখবরটি জানান এই অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’

অন্যদিকে তার স্ত্রী মুশফিকা খান তিনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের আব্বাজান। আমিরার ভাইজান। সবার দোয়া কামনায়।’

জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, ‘অবশেষে আল্লাহর রহমতে আমাদের পরিবার পূর্ণতা পেল। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে আমি ছেলের বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই ভালো আছেন। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন: আপাতত হচ্ছে না পদ্মা ও মেঘনা বিভাগ

প্রসঙ্গত, ২০০৭ সালের ২২ নভেম্বর মডেল তিনার সঙ্গে বাগদান সারেন রিয়াজ। একই বছরের ১৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।বিয়ের প্রায় আট বছর পর ২০১৫ সালের ৩০ মে প্রথম বাবা-মা হন তারা। মেয়ের নাম রাখেন আমীরা সিদ্দিকী। বর্তমানে তার বয়স ৭ বছর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা