বিনোদন

এবার ভাইরাল কবি হিরো আলম

বিনোদন ডেস্ক: এবার কবিতা আবৃতি করে ভাইরাল হয়েছেন হিরো আলম। তাকে কবিতা আবৃতি শিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদীব। তবে কবিতাটি হিরো আলম আবৃতি করবেন আট মিনিট দৈর্ঘ্যের একটি পোয়েট্রিক্যাল ফিল্মে।

আরও পড়ুন: সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফিল্মটির পরিচালক অতিন্দ্র কান্তি অজু। হিরো আলম যে কবিতাটি আবৃতি করবেন সেটিও এই নির্মাতাই লিখেছেন। হিরো আলমের জীবন নিয়ে কবিতাটি লেখা হয়েছে বলে অতিন্দ্র কান্তি অজু জানান।

কবিতার সংগীত আয়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। হিরো আলম ও রিয়া মনি ছাড়াও এতে অভিনয় করেছেন সাজু মেহেদী, মরিন খান, আতিকুর রহমান আতিক প্রমুখ।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

অতিন্দ্র কান্তি অজু বলেন বলেন, ‘হিরো আলমকে নিয়ে নানাজন নানাভাবে কাজ করেছেন। এবার আমরা চেয়েছি তাকে নিয়ে সিরিয়াসভাবে কাজ করব। এই উদ্যোগ থেকে হিরো আলমকে দুই মাস ধরে আবৃত্তিচর্চার মধ্যে রেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদীবের নির্দেশনাতে তিনি কবিতা আবৃতি করবেন। ফলে আমরা বলতে পারি, এটি খুব ভালো একটা কাজ হবে।’

অন্যদিকে, হিরো আলম বলেন, ‘আমার জীবন নিয়ে এই কবিতা লেখা হয়েছে। সেটা আমি আবৃত্তি করব। কবিতার সঙ্গে অভিনয় করব আমি, রিয়া মনিসহ কয়েকজন। আমার দুঃখ-দুর্দশা এই কবিতার মাধ্যমে উঠে আসবে। আমার মনে হয়, এটা আমার জীবনের সেরা কাজগুলোর একটা হতে যাচ্ছে।’

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

তিনি আরও বলেন, ‘কোনো সাইটে হিরো আলম নেই। আমার ফ্যান-ফলোয়ার কত আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন। আমার প্রচুর ফ্যান ফলোয়ার, এটা তো আমি বললে হবে না। আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন।’

হিরো আলম আরও বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা