বিনোদন

শ্বশুর হয়ে গেলেন আসিফ

বিনোদন ডেস্ক: শ্বশুর হয়ে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তার ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা। তিনি গোপালগঞ্জের মেয়ে। সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানী অফিসার ক্লাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আসিফ। আসিফ লিখেছেন, ‘১৯৬০ সালের অক্টোবর মাসের তিন তারিখ আমাদের প্রয়াত আব্বা আম্মার বিয়ে হয়েছিল। আজ এ পরিবারের বড় সন্তান শাফকাত রণর বিয়ে সম্পন্ন হয়েছে ঠিক বাষট্টি বছর পর। বেগম সালমা আসিফ এ বিষয়টি মাথায় রেখেছেন। এটি অসাধারণ একটি ভাবনা… ধন্যবাদ বেগম, তোমাকে ধন্যবাদ…। ছবিতে আমরা সাত ভাইবোন। সঙ্গে আমাদের পরিবারের পরবর্তী জেনারেশনের আইকন রণ আর ঈশিতা …সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম…’

এর আগে রোববার (২ অক্টোবর) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার মেহেদি সন্ধ্যা। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন। আর গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর জানিয়ে গায়ক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সে সময় আসিফ জানিয়েছিলেন অক্টোবরেই বিয়ে।

আরও পড়ুন: তিন ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছেন চেচেন নেতা

নিজের ছেলে রণ ও পুত্রবধূ শেহরীন সম্পর্কে আসিফ বলেন, ‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।’

অপর এক পোস্টে আসিফ আকবর লেখেন, চলতি ২০২২ সাল আমার জীবনে আবারও ফিরিয়ে এনেছে সফলতার ২০০১ সাল। অনেক দিন পর ফিরে পেয়েছি প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া আনন্দগুলো। শরতের ঝকঝকে-তকতকে রৌদ্রজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসছে আমার পরিবার। আমার পাঁচ মাস বয়সী মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের বাবা হওয়ার পরপরই বাসায় বেজে উঠল বিয়ের সানাই। আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট (বাগদান) হয়ে গেল ২৪ সেপ্টেম্বর, আলহামদুলিল্লাহ্।’

আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি

তিনি আরও লেখেন, মাস ছয়েক আগে আমার ফুফাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে। এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সঙ্গে একেবারে ব্র্যান্ডনিউ সম্বন্ধ। আমার বেয়াই ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি একটি একান্নবর্তী পরিবারের সঙ্গে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা