ছবি-সংগৃহীত
বিনোদন

নেহার সংসারে ভাঙ্গনের সুর

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কর। ২০২০ সালের অক্টোবরে গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই প্লেব্যাক গায়িকা।

আরও পড়ুন: তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে ‘তাকদীর’

এদিকে জোর গুঞ্জন উড়ছে- ভেঙে যাচ্ছে নেহা-রোহানের সংসার। মূলত, গত ৬ জুন ছিল নেহা কাক্করের জন্মদিন।

এ উপলক্ষে রাত ১২টা বাজতেই অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদযাপন। এদিন ৩৫ বছরে পা দেন নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে।

আত্মীয়-স্বজনের ভিড়ে সবাই খুঁজছিলেন নেহার স্বামী রোহানপ্রীত সিংকে। কিন্তু জন্মদিনের পার্টির কোনো ছবিতে পাওয়া যায়নি তাকে। রোহানপ্রীতও নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীকে শুভেচ্ছা জানাননি।

আরও পড়ুন: বড়লোক বয়ফ্রেন্ড নেই, বিদ্যুৎ বিল দিবে

তারপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন রোহান? তবে কি আলাদা থাকছেন তারা? নেটদুনিয়ায় এ নিয়ে জোর চর্চা হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি নেহা।

চণ্ডীগড়ে দেখা হয় নেহা আর রোহানের, প্রথম দেখাতেই প্রেম। রোহান নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সর্বশেষ তারা সাতপাকে বাঁধা পড়েন।

উল্লেখ্য, ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গানের শিল্পী নেহা কাক্কর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা