বিনোদন

আমি এগুলোকে পাত্তা দেই না

সান নিউজ ডেস্ক: বলিউড নায়িকা তাপসী পান্নু এবার ছবি বয়কট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বয়কট ব্যাপারটা নিয়ে আমার এখন আর ভয় লাগে না। কারণ, এটা কোনো বিষয় না। আপনার পছন্দ হলে ছবি দেখবেন, না হলে দেখবেন না।

আরও পড়ুন: এখন গোপনে কিছুই করবো না

কিন্তু প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখার পর ছবি দেখবেন কি না তা ঠিক করবেন, এ ধরনের আচরণ দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন তোলে। তবে আমি এসবকে খুব একটা পাত্তা দেই না।

শুক্রবার (১৯ আগস্ট) মুক্তি পাচ্ছে তাপসীর নতুন ছবি ‘দোবারা’। বৃহস্পতিবার এই ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন তাপসী পান্নু। সেখানেই তিনি এসব কথা বলেন।

এর আগে আমির খান, অক্ষয় কুমার, অর্জুন কাপুর ‘বয়কট বলিউড’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

আরও পড়ুন: ‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে মামলা

আমির খান বলেন, এই যে বয়কট বলিউড, বয়কট আমির খান, বয়কট লাল সিং চাড্ডা। এগুলো শুনলেই আমার খুব দুঃখ হয়। কষ্ট হয় এটা ভাবলেই যে, যারা এসব বলে বেড়াচ্ছেন তারা মনেপ্রাণে বিশ্বাস করেন যে, আমি হয়তো এই দেশকে ভালোবাসি না। তবে একথা মিথ্যা। আমি সত্যি আমার দেশকে ভালোবাসি। আমি এরকমই। যদি কেউ এরকম মনে করেন, তাহলে এর থেকে দুঃখের আর কিছু নেই।

অক্ষয় কুমার বলেন, 'আমাদের এখানে তো সব জিনিসকে বয়কট করে দাও। কারোর চ্যানেল ব্যান করে দাও, আবার কারোর এই জিনিস ব্যান করে দাও। এটা এখন ফ্যাশন হয়ে গেছে। আর আমি হাতজোড় করে সেই মানুষগুলোকে বলতে চাই যে ব্যান করে কার লোকসান হবে? দেশেরই তো লোকসান হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা