বাসার সামনে কক্সবাজার 
বিনোদন

বাসার সামনে কক্সবাজার 

সান নিউজ ডেস্ক : তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের। এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল। ফেসবুক লাইভে এসে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানিও দেখান মাহি।

আরও পড়ুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

এরমধ্যেই গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

এ সময় মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’ এ সময় নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’ তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’

নায়িকা আরও যোগ করেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’ সঙ্গে সঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’

এ সময় রাস্তায় জমা থাকা বৃষ্টির পানিতে মানুষের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন মাহি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা