সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনোদন

সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি কাশ্মিরী পণ্ডিতদের হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সাই। এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা।

আরও পড়ুন: অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘ভিরাতা পারভাম’-এর প্রচারে গিয়ে রাজনীতি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সাই পল্লবী। জবাবে অভিনেত্রী বলেন, ‘নিরপেক্ষ পরিবেশের মধ্যে বড় হয়েছি। বাম-ডানপন্থীদের সম্পর্কে অনেক কিছু শুনেছি। কিন্তু বলতে পারব না, কে ঠিক আর কে ভুল।’

এ সময় ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস সিনেমায় দেখানো হয়েছে, কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে। সম্প্রতি এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন। তাকে মুসলমান বলে সন্দেহ করায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন। তাহলে কাশ্মীরের ঘটনার সঙ্গে এর কী পার্থক্য রয়েছে?’

আরও পড়ুন: নিজেকে অবিবাহিত ভাবছেন রণবীর

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারের ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুন) মুক্তি পাওয়া ‘বিরাট পারভম’ সিনেমায় ভেনেলার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। তার বিপরীতে আছেন রানা দাজ্ঞুবতি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা