মেয়েরাই আমাকে বেশি কটাক্ষ করে - অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি
বিনোদন

মেয়েরা আমাকে বেশি কটাক্ষ করে

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের ‘আনকাট লেডি ‘ খ্যাত সাহসী জনপ্রিয় আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পর্দায় দর্শক হৃদয় কাঁপালেও অন্তর্জাল নিয়ে মোটেই স্বস্তিতে থাকেন না। নেটদুনিয়ায় তার ছবি আর পোস্ট মানেই বিতর্ক-বিদ্রূপের জোয়ার। এবার সেসব নিয়ে মুখ খুললেন টলিউডের এই মুখ্য অভিনেত্রী।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর ফাতেহা পাঠ

এবার নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আলোচিত অভিনেত্রী স্বস্তিকা। তার মতে, মেয়েরাই মেয়েদের শত্রু। তার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে ঝড় উঠেছে বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

স্বস্তিকা মুখার্জির দাবি, এই কটাক্ষকারীদের তালিকার সিংহভাগজুড়ে রয়েছে মেয়েরাই। সাজসজ্জা থেকে আচরণ, সবকিছুতেই ইদানীং নারী-পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন। আমায় বেশি বিদ্রূপ করেন মেয়েরাই!’

আরও পড়ুন : নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ

আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী বরাবর ‘আনকাট’। যা ভাবা, তা-ই বলা। নিজের শরীর নিয়েও অকারণ ছুঁৎমার্গ নেই। মুখের দাগ-ছোপ রূপটানে না লুকিয়েই ছবি তোলেন। সেই ছবি অনায়াসে পোস্ট করেন ইনস্টাগ্রামে।

অভিনেত্রীর দাবি, ‘বয়স এগোলে শরীর ভারী হবেই। কিংবা আমার শরীর ভারিক্কি! তাতে কি? আমার শরীর নিয়ে, আমার সমস্যা না থাকলে অন্যদের থাকবে কেন?’

আরও পড়ুন : অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

সবকিছু নিয়েই বারবার বিতর্কিত মন্তব্য করা সম্পর্কে স্বস্তিকা সোজাসাপ্টা কথা বলেন। তার অর্থ বদলে দিয়ে নাকি বিতর্কের জন্ম দেয় সংবাদমাধ্যম ও নেট-মাধ্যম। পাশাপাশি, ‘সাহসী’ উপাধি পেতে পেতেও তিনি ক্লান্ত। বরং যা দেখানো হয়, আদপে নাকি তেমন নন তিনি।

আর ভালবাসা! স্বস্তিকাও প্রিয়জনের ওপরে নির্ভর করতে ভালবাসেন। কেউ তাকে আগলাবে, এমন সাধ তাঁরও জাগে। খুব ইচ্ছে করে, প্রিয়জনের ক্রেডিট কার্ড নিয়ে কেনাকাটা করতে বেরোবেন। এর পরেই তার কটাক্ষ, ‘এ সব শুনেও হয়তো মন্তব্যের বান ডাকবে! সবাই ভেবে নেবেন স্বস্তিকা রণক্লান্ত!’

আরও পড়ুন : নামসর্বস্ব দলের সঙ্গে বৈঠকে বিএনপি

নিজের ভালো বুঝতে শিখেছেন স্বস্তিকা। কোনও নেতিবাচক মন্তব্য পড়েও দেখেন না। মাথাও ঘামান না। নিজেকে ভালো রাখতে যা করার সেটাই করেন। বাকিদেরও তার পরামর্শ, নিজের মতো চলতে চাইলে নিজেকে শক্তপোক্ত করতে হবে।

প্রতিবাদ করতে জানতে হবে। প্রয়োজনে বাড়িতে বড়দের সঙ্গে আলোচনায় বসতে হবে। শিক্ষা সম্পূর্ণ হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। যাতে নিজের দায়িত্ব নিজেই নিতে পারেন।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট.

পাশাপাশি, আরও একটি বিষয় অভ্যাস করতে হবে। কী সেটা? ‘‘সকালে ঘুম ভাঙলে বিছানায় বসেই নিজেকে বলুন, ‘তোমরা যা বলো তাই বলো, আমার ওসব লাগে না মনে।’’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা