শাহ হুমায়রা সুবাহ
বিনোদন

আমি চন্দ্রাবতী হয়ে ওঠার চেষ্টা করেছি!

সান নিউজ ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত নবাগত অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবাহ। ব্যক্তিগত নানা ঘটনায় প্রায়ই আলোচনায় থাকেন তিনি। অবশেষে পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হতে চলছে সুবাহর।

আরও পড়ুন: স্বামীকে নিয়ে লাইভে ন্যান্সি

আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। এটি পরিচালনা করেছেন রফিক শিকদার। শনিবার (১৯ মার্চ) বিকালে এফডিসিতে একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

সুবাহ মনে করেন, এই সিনেমার মাধ্যমে তিনি ঘুরে দাঁড়াবেন। নতুনভাবে এগিয়ে চলবেন। তার ভাষ্য, এই সিনেমা হয়তো আমাকে নতুন করে জন্ম দেবে। আমি নিজের সাধ্যমতো চন্দ্রাবতী হয়ে ওঠার চেষ্টা করেছি। এই সিনেমার সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। তাই আশা করি সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।

দীর্ঘ সময় ঝুলে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘বসন্ত বিকেল’। সিনেমাটি নিয়ে নির্মাতা রফিক শিকদার বলেন, আমার প্রযোজক এই বসন্তকালে ‘বসন্ত বিকেল’ সিনেমা মুক্তির ঘোষণা করেছেন। আমার বিশ্বাস, এই সিনেমা দর্শক উপভোগ করবেন। আমি টাকার জন্য সিনেমা তৈরি করি না। মানুষকে সচেতন করতে চাই, সমাজকে সচেতন করতে চাই। এখানেও সেই চেষ্টা করেছি।

এই সিনেমায় সুবাহর বিপরীতে নায়ক হিসেবে আছেন শিপন মিত্র। এছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করেছেন সামসুজ্জামান রিমন।

আরও পড়ুন: আজিজ মোহাম্মদের বিরুদ্ধে পরোয়ানা

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। এক মাস না পেরোতেই তাদের সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করলেন ইলিয়াস।

এর আগে ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা