শ্রীলেখা মিত্র
বিনোদন

হেনস্তার শিকার শ্রীলেখা মিত্র (ভিডিও)

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র হেনস্তার শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কান্নায় করেছেন। রাস্তার কুকুরদের আদর-যত্ন করেন বলে তাকে নিগ্রহের শিকার হতে হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, অনেক কষ্ট করে নিজের একটি ফ্ল্যাট কিনেছেন টালিউডের আলোচিত নায়িকা শ্রীলেখা। তার মাসি ও মেয়ে ছাড়া তেমন কেউ যাতায়াত করেন না সেই ফ্ল্যাটে। রাস্তার কুকুরদের ভালোবাসেন তিনি। তাদের নিয়েই থাকতে ভালোবাসেন। তাতেই নাকি আপত্তি আবাসনের কিছু বাসিন্দার।

প্রতিদিন একা একা এই লড়াই করতে পারছি না। নেগেটিভিটি নিয়ে বাঁচতে পারছি না মন্তব্য করে শ্রীলেখা জানান, অপ্রিয় সত্যি কথা বলেন বলে অনেকেই তাকে অপছন্দ করেন। রাস্তার কুকুরদের হয়ে কথা বলেছেন বলে আবাসনের এক মহিলা তাকে পাগল বলেছেন। এই নিগ্রহ আর মেনে নিতে পারছেন না।

অভিনেত্রী জানান, রাস্তার যে কুকুরদের তিনি স্নেহ করেন, তাদের প্রত্যেকের ভ্যাকসিন দেওয়া রয়েছে। অথচ আবাসনের কিছু বাসিন্দার অভিযোগ, এদের কারণে নাকি ভাইরাস ছড়াচ্ছে। আর তার জেরেই শ্রীলেখাকে নিগ্রহের শিকার হতে হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে তার বাড়ির সামনে ময়লা ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। তিনি একজন শিল্পী এবং স্পর্শকাতর মানুষ। আর এ রকম হেনস্তা নিতে পারছেন না। এই ফ্ল্যাটটি তার প্রিয়। তা সত্ত্বেও সেই ফ্ল্যাট বিক্রি করতে চান তিনি।

Posted by Sreelekha Mitra on Friday, November 5, 2021

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা