ভারতের দক্ষিণী সিনেমার 'পাওয়ারস্টার' প্রয়াত পুনীত রাজকুমার
বিনোদন

দুঃস্বপ্নের মতো পুনীত রাজকুমারের বিদায়

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার 'পাওয়ারস্টার' পুনীত রাজকুমার না ফেরার দেশে পাড়ি জমালেন।

শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে দ্রুতই পুনীতকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪৬ বছর বয়সী এই অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই সুপারস্টার।

বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, অভিনেতাকে যখন আনা হয়েছে, তখন তিনি অচেতন ছিলেন। তার উন্নত কার্ডিয়াক রিসাসিটেশন শুরু করা হয়েছিলো। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রিয় অভিনেতার মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার কমল পন্থ এবং আরও অনেকে হাসপাতাল পরিদর্শন করেছেন। এলাকাটির চারপাশে এবং সদাশিবনগরে অভিনেতার বাড়ির কাছে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা