বিনোদন

ধর্ষণের প্রতিবাদ করে মামলা খেলো ৩৮ তারকা

বিনোদন ডেস্ক: ধর্ষণের প্রতিবাদ করে মামলা খেয়েছে ভারতীয় ৩৮ তারকা। ২০১৯ সালে ভারতের হায়দরাবাদে এক তরুণীকে গণধর্ষণের পর তাকে খুন করে দেহ পুড়িয়ে ফেলে চার দুষ্কর্মকারী। ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিলো। সেই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির আইনজীবী মামলা দায়ের করেছেন টলিউড এবং বলিউড-এর মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে।

তার দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সব তারকা ধর্ষণের শিকারের আসল পরিচয় জানিয়ে দিয়েছিলেন। অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক।

এই মামলায় নাম রয়েছে অনুপম খের, ফারহান আখতার, সালমান খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার, সালাম, মহারাজা রাভি তেজ, রাকুল প্রীত সিং, আল্লু শিরীষ, চর্ম্মে কাউর এবং আরও বেশ কয়েকজন তারকার। আদালতের রায় রয়েছে কোনও রকম পাবলিক প্ল্যাটফর্মে ধর্ষণের শিকারের পরিচয় দেওয়া যাবে না।

দিল্লির উকিল গৌরব গুলাটি সাবজিমান্ডি পুলিশ থানায় ভারতীয় পেনাল কোড ধারা ২২৮ এ-এর অধীনে মামলাটি করেছেন।

২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটিকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সালমন খান টুইটারে লেখেন, ‘এরা মানুষের বেশে শয়তান।’

অক্ষয় কুমার লেখেন, ‘ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।’

অজয় দেবগন, ফারহান আখতার, রাকুলপ্রীত সিং, দক্ষিণী তারকা আল্লু শিরিষ, রবি তেজা, চার্মি কৌরসহ অনেকেই ধর্ষিতার নাম প্রকাশ্যে এনে প্রতিবাদ করেছিলেন। তাতেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দিল্লির আইনজীবী গৌতম গুলাটি।

দিল্লির সাবজি মাণ্ডি থানায় অক্ষয়, সালমন-সহ মোট ৩৮ তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌতম। পাশাপাশি আদালতে পিটিশনও দাখিল করেছেন তিনি। গৌতমের অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম প্রকাশ্যে লেখা তাঁদের উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।

তার অভিযোগ, এসব ভারতীয় তারকা আইন ভেঙে ধর্ষণের শিকার মেয়েটির আসল পরিচয় সামনে এনেছেন। গৌরব গুলাটি তার অভিযোগপত্রে এই তারকাদের দ্রুত গ্রেফতারের জন্যও দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ধর্ষণের শিকার কোনো মেয়ের নাম, ছবিসহ আসল পরিচয় প্রকাশ্যে আনা ভারতে আইনি অপরাধ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা