বিনোদন

অস্কারও এবার অনিশ্চিত!

বিনোদন ডেস্ক:

হলিউড বা যে কোন সিনেমায় যে কোন দুর্যোগে অবতার হয়ে আসে একজন হিরো বা সুপার হিরো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে কোন সুপার হিরোর সুপার পাওয়ারই যেন কোন কাজে আসছে না। আর এরই জের ধরে এবার অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমা জগতের সব থেকে বড় আয়োজন 'অস্কার'।

৯৩ তম অস্কার আয়োজন যেন ঝুলে আছে করোনার প্রাদুর্ভাবে। কথা ছিল, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি হতে যাবে সেই কাঙ্ক্ষিত রাত। যে রাতে জানা যাবে কারা ২০২০ সালে নিজেদের অভিনয় কারিশমায় জয় করেছে বহু আকাঙ্ক্ষিত ব্রোঞ্জ আর ২৪ ক্যারেট সোনার সেই মানবট্রফি। কিন্তু, দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ঠিক করেছে, অন্তত আগামী বছরের জন্য বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড়, আলো ঝলমলে এই রাত স্থগিত হতে পারে।

করোনা প্রাদুর্ভাবের কারণে এবার নিয়ম ভেঙে বিশেষ নিয়মও করেছিল অস্কার কমিটি। কমিটি পরিচালক জানায়, যে সিনেমাগুলো প্রাথমিকভাবে লস অ্যাঞ্জেলসের হলগুলোতে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি, সেই ছবিগুলো অস্কারের মনোনয়নের জন্য গ্রহণযোগ্য হবে।

এমনকি হল বন্ধ থাকার কারণে যে সকল সিনেমাগুলো অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছে সেগুলোকেও অস্কারের মঞ্চে উদযাপনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এই পরিকল্পনাও বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানুষের বিপদের দিনে অস্কার উদযাপনের বিষয়টি সমীচীন হবে না। যদিও সিনেমা উদযাপনের সবচেয়ে বড় এই আসরকে ‘না’ করাটাও কঠিন সিদ্ধান্ত বলে মনে করছেন তারা। তাই আপাতত স্থগিত করার কথা ভাবছে তারা। এ ব্যাপারে একাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন কিছু খোলাসা করে না বললেও আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় আছে সারা পৃথিবীর সিনেমাপ্রেমীরা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা