বিনোদন

‘প্রতি রাতের রেট কত?’

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু হয় তার। তবে বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনের মডেল হয়েই তিনি পরিচিতি পান। এরপর বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। পরবর্তীতে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় যান এবং ২০১৯ সালে ফিরে আসেন। বলছিলাম টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিনের কথা।

দেশে ফেরার পর থেকেই নানা বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় ছিলেন ফারিয়া শাহরিন। যৌন হেনস্তার বিষয়েও সরব হয়েছিলেন এই সুদর্শনা। তখন কেউ কেউ তাকে সাধুবাদ জানালেও অধিকাংশ মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

বিদেশে পড়তে যাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দেয়া নিয়ে প্রায়শই নিন্দার মুখে পড়তে হয় ফারিয়াকে। মাঝে মাঝে আপত্তিকর প্রশ্নও করে বসেন অনেকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

ফারিয়া বলেছেন, ‘মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভণ্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের মন্তব্য দেশের অনেক অভিনেত্রীকেই শুনতে হয়। তারা এগুলোকে এড়িয়ে যান। তবে ফারিয়া শাহরিন জানালেন, তিনি এসব সহ্য করতে পারেন না।

ফেসবুকে লিখেছেন, ‘অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন, কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি, ‘মা…’ নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়।’

বর্তমানে ফারিয়া রয়েছেন যুক্তরাষ্ট্রে। ছোট বোনের কনভোকেশনের জন্য সেখানে পাড়ি জমিয়েছেন তিনি। এই বিদেশ ভ্রমণ নিয়েই সম্প্রতি নানা আপত্তিকর কথা শুনতে হচ্ছে তাকে।

উল্লেখ্য, ফারিয়া শাহরিন সর্বশেষ আলোচিত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। কাজল আরেফিন অমি পরিচালিত সে নাটকে তাকে দেখা গেছে অন্তরা চরিত্রে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা