বিনোদন

পরীমনির জন্য দরজা খোলা

বিনোদন ডেস্ক : মাদক মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তৃতীয় ধাপে তাকে আদালতে তোলা হয়। এদিন জামিনের আবেদন করা হলেও সেটা না-মঞ্জুর করেন আদালত। তাই কারাগারেই থাকতে হচ্ছে সুদর্শনা এই নায়িকাকে।

এদিকে গ্রেফতার হওয়ার পর পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত ৭ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই ঘোষণা দেয়। তবে পরীর পাশে রয়েছেন পরিচালকেরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন ব্যক্তিগত উদ্যোগে এই নায়িকার সমর্থনে স্ট্যাটাস দিয়েছেন।

সফল নির্মাতা শাহীন সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সোজাসাপ্টা বলি, পরীমনি ন্যায়বিচার পাক। নিজের ভুল-ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল।’

শাহীন সুমনের এই বক্তব্যে সমর্থন দিয়েছেন ঢালিউডের আরও কয়েকজন পরিচালক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ভাই।’

‘কমন জেন্ডার’ খ্যাত পরিচালক ও পরিচালক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নোমান রবিন লেখেন, ‘সমিতির একজন সদস্য হিসেবে আমি গর্বিত। সম্মানিত মহাসচিব হিসেবে আপনার এমন পরিষ্কার কথা, সোজাসাপ্টা অবস্থান, আমরা খুব পছন্দ হয়েছে।’

নির্মাতা মনিরুল ইসলাম সোহেল লেখেন, ‘বাংলা চলচ্চিত্র আমার অহংকার। আমি চলচ্চিত্র পরিচালক। এটা আমার অহংকার। শিল্পী-কলাকুশলী আমাদের পরিবার। আমি পাশে আছি, আমি থাকব। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলব আমি পরিচালক। শিল্পী মানেই শিল্পী। অন্যায় হলে বিচার হবে। বাছ-বিচারের আগে বিচার যেন না হয়।’

জ্যেষ্ঠ পরিচালক শাহ আলম মণ্ডল লেখেন, ‘ধন্যবাদ ভাই। কারণ সবাই ধান্দাবাজি করতে চায়, যারা পারে না তারা ওর বিরুদ্ধে।’

‘জাগো’ খ্যাত পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘একমত পোষণ করি। ধন্যবাদ।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা