বিনোদন

মুক্তি পেয়েই বাজিমাত 'জঙ্গল ক্রুজ'র

বিনোদন ডেস্ক : প্রত্যাশার থেকেও ভালো যাত্রা শুরু করেছে ডিজনির নতুন সিনেমা 'জঙ্গল ক্রুজ'। করোনার মহামারির মধ্যে মুক্তি পেয়েও ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে সিনেমাটি। নিজ দেশে ৪১.২ মিলিয়ন ব্যবসা করেছে এটি।

যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে ‘জঙ্গল ক্রুজ’র বক্স অফিস কালেকশন ৬১.৮ মিলিয়ন ডলারের বেশি।

ডিজনি+প্রিমিয়ার অ্যাক্সেস থেকে ৩০ মিলিয়ন ডলারের আয়সহ মুভির মোট বৈশ্বিক সূচনা ধরা হয়েছে ৯১.৮ মিলিয়ন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন রক এবং এমিলি ব্লান্ট।

সিনেমাটি প্রযোজনা করেছেন জন ডেভিস, জন ফক্স ও ডোয়াইন জনসন। পরিচালনা করেছেন জাউমে কলেট-সেররা।

অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি সম্পর্কিত এক অসাধারণ সংমিশ্রিত গল্প সিনেমা ‘জঙ্গল ক্রুজ’।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির কারণে এক বছর বিলম্বের পর ‘জঙ্গল ক্রুজ’ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ জুলাই প্রেক্ষাগৃহে এবং ডিজিটালভাবে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

অনেকেই জনসন এবং ব্লান্টের রসায়নের প্রশংসা করছেন। কিন্তু চিত্রনাট্য নিয়ে অনেকেই বেশ কড়া সমালোচনাও করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা