বিনোদন

কাজটা বেশ কঠিন, তবে উপভোগ করেছি: মিথিলা

নিজস্ব প্রতিবেদক:

মোবাইলের ক্যামেরায় যে যার নিজের অংশটুকু শুট করেছি। প্রথমে মনে হচ্ছিল কাজটা বেশ কঠিন, নাও পারতে পারি। কারণ মোবাইল হাতে ধরে শুটিং এই প্রথম। কিন্তু সেই জড়তা কাটতে বেশি সময় লাগেনি।

জড়তা কেটে যাওয়ার পর থেকে কাজটি খুব উপভোগ করেছি। আশা করি, চলচ্চিত্রর কাহিনি ও অভিনয় সবার ভালো লাগবে। এভাবেই নিজের অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা কথা বলছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা।

করোনা সবাই লকডাউনের কারণে ঘরবন্দি। এই বন্দিদশা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শিল্পী। চলচ্চিত্রে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জি।

যৌথভাবে এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরি ও কলকাতার টিভিওয়ালা মিডিয়া।

এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। ‘দূরে থাকা কাছের মানুষ’ নামে গতকাল ইউটিউবে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

বিক্রম চ্যাটার্জি বলেন, চলচ্চিত্রটির গল্প ভীষণ সেনসিটিভ। অনেক বছর পর দুজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে। পুরো চিত্রনাট্য জুড়ে একটা গভীর বন্ধুত্বের সুবাস ছড়িয়ে ছিল। এই ছবির বিশেষত্ব হলো ক্যামেরা, মেকআপ সব বিভাগের কাজ নিজেই সামলেছি, আমি কলকাতায় মিথিলা ঢাকায়।

জানান, লকডাউনের সমস্ত নিয়মকানুন মেনে বাড়িতে বসেই হয়েছে শুট। কাজটি ছিলো বেশ কঠিন, তবে টিম ওয়ার্কের কারণেই সম্ভব হয়েছে। আশা করিছি,যে উদ্দেশ্যে চলচ্চিত্রটি বানানো হয়েছে, তা সফল হবে এবং এটি সবার ভালো লাগবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

বৃহস্পতিবার (১৬ জুলাই) কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়ে...

কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরক...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা