বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে না ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্ক:

মরণঘাতী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের থাবায় বাংলাদেশের অবস্থাও দিন দিন নাজেহাল হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মুক্তি পেছালো।

বিষয়টি সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক এবং কাহিনিকার সানী সানোয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন। করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে না বলে তিনি জানিয়েছেন।

সানী সানোয়ার বলেন, এন্টারটেইনমেন্ট দুনিয়ার জন্য উদ্ভূত পরিস্থিতি একটি বড় ধাক্কা। আর, আমাদের এই ছোট মার্কেটের জন্য তো সুনামি। তারপরও আমাদের ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। একটা 'সোশ্যাল কাজ'-এর উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার মূল উদ্দেশ্যই ছিল বহু সংখ্যক দর্শকের সামনে প্রদর্শিত করা। ম্যাসেজটা দেশব্যাপী পৌঁছে দেয়া। সেটা ঈদ হলে ভালো হতো। এখন ঈদে যেহেতু হচ্ছে না, তাই পরে কোনও একটি সুবিধাজনক সময়ে প্রথম পর্ব রিলিজ দিব। তার কিছুদিন পর আবার দ্বিতীয় পর্ব। বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে বিশ্ব করোনা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির অনুকূলে আসলে মুক্তি চিন্তা করবো। তবে খুব জলদি যে সে সময়টা আসছে না তা বোঝা যাচ্ছে।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান। চলতি বছরের শুরুতে ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং শেষ হয়।

কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদিপ্ত দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

বাগেরহাটে দম্পতির মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

বেনজীর ও হাদী হত্যা মামলার আসামিদের ফেরত আনার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

সৎ ভাইয়ের বিরুদ্ধে বোনের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব কামারখাড়া গ্রামে বসতবাড়ি থেকে বের হওয়ার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা